সূর্যোদয় ডেস্ক : চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব সুয়াবিল গ্রামের ভাঙাদিঘীর পাড় এলাকায় পুকুরে ডুবে সাদিক হোসেন তাজুন (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল রোববার দুপুর আনুমানিক দেড়টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতাবশত পানিতে তলিয়ে যায় তাজুন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়, যেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত তাজুন দুবাই প্রবাসী মোহাম্মদ মিজানের প্রথম পুত্র। পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি বুদ্ধি প্রতিবন্ধী ছিল। ঘটনার পর পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
০৭:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ফটিকছড়িতে পুকুরে ডুবে ১১ বছরের শিশুর মৃত্যু
সর্বাধিক পঠিত























