০১:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুবাইয়ে আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরোর ২৮তম শাখার উদ্বোধন

  • আপডেট: ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
  • 21

সংযুক্ত আরব আমিরার থেকে নাসিম উদ্দিন আকাশ : || : দুবাইয়ের দেরা এলাকার ফিরুজ আল মোরার আল খালিজ রোডে জাঁকজমকপূর্ণ আয়োজনে আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরোর ২৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। রবিবার ( ২৮ জুন) বিকেল ৫টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক প্রবাসী এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। ফিতা ও কেক কেটে শাখাটির উদ্বোধন করেন আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরোর উপ-মহাব্যবস্থাপক জনাব সালমান খালিদ । তিনি বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রবাসীদের জন্য রেমিটেন্সের সর্বোচ্চ রেট এবং সেবার নিশ্চয়তার কথা স্মরণ করিয়ে দেন। অনুষ্ঠানে আল আহালি মানি এক্সচেঞ্জের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার -বাংলাদেশ রেমিট্যান্স, জনাব মোহাম্মদ আবুল বাশার বলেন, প্রবাসীদের ভিসা নবায়ন ও ভিসা ট্রান্সফার-সংক্রান্ত জটিলতার সমাধান হলে বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ আরও বৃদ্ধি পাবে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও জানান, আল আহালি মানি এক্সচেঞ্জে প্রতিযোগিতামূলক বিনিময় হার, ব্যাংক ট্রান্সফার, বিকাশ, নগদ, ওয়েজ প্রোটেকশন সিস্টেম (WPS) এবং অন্যান্য আধুনিক রেমিট্যান্স সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, পাকিস্তান, ভারত, ফিলিপাইনসহ বিভিন্ন দেশের প্রবাসীরা অংশগ্রহণ করেন। শেষে অতিথিদের মাঝে আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সর্বাধিক পঠিত

ভূজপুর ইউপিতে বড় ধরনের বন্যার আশঙ্কা এমন পোষ্ট মুর্হুতেই ভাইরাল!

দুবাইয়ে আল আহালিয়া মানি এক্সচেঞ্জ ব্যুরোর ২৮তম শাখার উদ্বোধন

আপডেট: ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬