০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

২১ ঘণ্টা পর হবিগঞ্জ সদর থানা থেকে মুক্তি মিলেছে মাহদী হাসানের

  • আপডেট: ০৪:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • 17

সূর্যোদয় ডেস্ক ● হবিগঞ্জ সদর থানায় আটকের দীর্ঘ ২১ ঘণ্টা পর মুক্তি পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান। মঙ্গলবার ১৮ আগস্ট দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। এর আগে গতরাত থেকে আজ দুপুর পর্যন্ত সদর থানার সামনে তার পরিবারের লোকজন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা অপেক্ষা করছিলেন। পুলিশ জানায়, সোমবার বিকেল সাড়ে ৫টায় শহরের কোর্ট মসজিদের সামনে প্রশানের অনুমতি ছাড়া ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করে মাহদী হাসান ও তার লোকজন। এতে আইনশৃঙ্খলার অবনতির পাশাপাশি শহরে বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিলে ঘটনাস্থল থেকে পুলিশ তাকে আটক করে।মাহদীর পিতা মাওলানা তৈয়ব আলী বলেন, আমার ছেলেকে পুলিশ ধরে নেয়ার পর ২১ ঘণ্টা থানায় আটক রেখেছে। পরে আজ দুপুরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দিয়েছে। তবে কি মুচলেকা দেয়া হয়েছে বা মুচলেকায় কি লেখা হয়েছে পুলিশ এ বিষয়ে কোন তথ্য দেয়নি। হবিগঞ্জ সদর মডেল থানার পুলিশ গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জে থেকে মাহদী হাসানকে আটক করে নিয়ে যায়।

সর্বাধিক পঠিত

আজই বাড়ছে মন্ত্রিসভার আকার, সম্ভাব্য তালিকায় মঈন খান, পার্থ, জেরী ও লিংকন

২১ ঘণ্টা পর হবিগঞ্জ সদর থানা থেকে মুক্তি মিলেছে মাহদী হাসানের

আপডেট: ০৪:৩৫:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬