সূর্যোদয় ডেস্ক ● চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য পরিচ্ছন্ন যুবনেতা সৈয়দ মাহমুদুল হককে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে ডবলমুরিং থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। গত ১৩ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করলেও জানাজানি হয় পরে। তবে গ্রেপ্তার দেখানোর বিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং থানার ওসি মো. শাহীনূর আলম। ৭০ বছর বয়সী সৈয়দ মাহমুদুল হক নগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব ভান্ডার মার্কেট এলাকার সৈয়দ আবু সিদ্দিকের ছেলে। পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট ডবলমুরিং থানার মনছুরাবাদ পুলিশ লাইনের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিজয় মিছিলে হামলার ঘটনায় মোহাম্মদ আলম (৪৭) গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় ডবলমুরিং মডেল থানায় ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৩০২/১০৯/৩৪ ধারায় মামলা করা হয়। মামলার এজাহারে সৈয়দ মাহমুদুল হককে ১৪৯ নম্বর আসামি। গত ১৩ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে ডিএমপির বিমানবন্দর থানায় হস্তান্তর করে। খবর পেয়ে পরদিন ১৪ আগস্ট ডবলমুরিং মডেল থানার পুলিশ তাকে বিমানবন্দর থানা থেকে চট্টগ্রামে নিয়ে আসেন। পরে তাকে চট্টগ্রাম মহানগর আদালতে সোপর্দ করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আদালত তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছে ডবলমুরিং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুূর আলম।
০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:






















