সূর্যোদয় ডেস্ক ● বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১ তম শাহাদাত বার্ষিকীকে ঘিরে গোপালগঞ্জে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে । গোপালগঞ্জ শহর, টুঙ্গিপাড়া, কোটালীপাড়া সহ জেলার স্পর্শকাতর স্থানগুলো জেলা পুলিশের পাশাপাশি ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের সমন্বয়ে নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে । জেলা ও দয়রা জজের বাসভবনের সড়কে যানবাহন চলাচল বন্ধ রাখা রাখা হয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া বিভিন্ন সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে । গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পাশাপাশি আইন শৃংখলারক্ষা বাহিনীর টহল অব্যাহত রয়েছে । যেকোনো পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের আশপাশে আইন শৃংখলা বাহিনী কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে ।সমাধি সৌধ কমপ্লেক্সের আশেপাশে কাউকে ঘেঁষতে দেওয়া হচ্ছেনা। এ ছাড়া টুঙ্গিপাড়া উপজেলার ঝঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের তথ্য জানিয়ে বলেন, এটি আমাদের রুটিন কাজেরই অংশ।’
০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















