০৮:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গার্হস্থ্য অর্থনীতির অধ্যক্ষের অপসারণের দাবিতে রাজধানীর সড়কে শিক্ষার্থীরা

  • আপডেট: ০১:৫০:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 18

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : রাজধানীর গার্হস্থ্য অর্থনীতি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মেহেরুন্নেসাকে দায়িত্ব থেকে অপসারণের দাবিতে এবার সড়কে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন শিক্ষার্থীরা। শুক্রবার ৬ নভেম্বর সকাল থেকে তারা কলেজের সামনে অবস্থান নেয়, এতে আজিমপুর সড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের অভিযোগ, বৃহস্পতিবার অবরুদ্ধ অধ্যাপক মেহেরুন্নেছাকে ছাড়াতে রাতে পুলিশ তাদের ওপর ‘লাঠি চার্জ করেছে এবং নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর হামলা করেছে’। এতে তাদের বেশ কয়েকজন ‘গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে’ বলেও জানিয়েছেন শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এমন অভিযোগ অস্বীকার করেছেন পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার। তিনি বলেছেন, কলেজ কর্তৃপক্ষের আহ্বানে কেবলমাত্র অধ্যক্ষকে উদ্ধারের জন্যই বৃহস্পতিবার রাতে ওই ক্যম্পাসে পুলিশ গিয়েছিল।উপকমিশনার মোস্তাক বলেন, আমরা মূলত প্রিন্সিপালকে উদ্ধার করার জন্য গিয়েছিলাম। সেখানে শুধুমাত্র আমাদের নারী পুলিশ সদস্যরা ছিলেন। নারী পুলিশ সদস্যরা তাদেরকে বুঝিয়েছে। পরে শিক্ষার্থীরা না মানলে ‘রেসকিউ অপারেশন’ চালিয়ে পুলিশ ওই অধ্যক্ষকে সুস্থ অবস্থায় বের করে আনতে সক্ষম হয় বলেও জানিয়েছেন তিনি। এদিকে শুক্রবার শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা যোগাযোগ করে বলেছি জনভোগান্তি তৈরি না করতে। এর আগে বৃহস্পতিবার দিনভর বিক্ষোভ ও অধ্যক্ষকে অবরুদ্ধের রাতেও অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি হল- শুক্রবার ক্যাম্পাসে সরকারি কোনো পরীক্ষা হবে না। ক্যাম্পাসের ভেতরে শিক্ষার্থীদের ওপর ‘লাঠিচার্জ করা’ পুলিশ সদস্যদের শোকজ করতে হবে। অধ্যক্ষ পদত্যাগের লিখিত পত্র না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসের সকল কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। যেসব শিক্ষক ও কর্মচারী ‘হামলাকে’ বৈধতা দিয়েছে তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা।

সর্বাধিক পঠিত