ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নোয়াখালী জেলার সেনবাগ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। বৃহস্পতিবার ৫ নভেম্বর রাত আনুমানিক ১টার দিকে সেনবাগ থানাধীন ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে সেনবাগ রাস্তার মাথা এলাকায থেকে নোয়াখালী থেকে ফেনীগামী দ্রুতগতিতে আসা একটি মিনি ট্রাক থেকে বাষট্টি হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গাড়িটির চালক ও হেলপার পালিয়ে যাওয়ার চেষ্টা করলে হেলপার সৈয়দ নুর (৩৩)-কে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির দেখানো মতে মিনি ট্রাকটির ডান পাশের বডির নিচে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ১৩টি সাদা ও কালো স্কচটেপ দিয়ে মোড়ানো কাগজের প্যাকেটের ভেতর থেকে সর্বমোট ৬২,০০০ (বাষট্টি হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার সর্বমোট ওজন ০৬ কেজি এবং আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ টাকা। এ ছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত নীল রঙের একটি পোটন মিনি ট্রাক (রেজি. নং- ঢাকা মেট্রো-ড-১২-৭৫৮৪) ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হেলপার সৈয়দ নুর জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো পলাতক চালক মোঃ শাহেদ ও গাড়ির মালিক মোঃ রবিউল আলম (৩২)-সহ অজ্ঞাতনামা ২/৩ জনের সহযোগিতায় কক্সবাজারের টেকনাফ থেকে সংগ্রহ করে নোয়াখালীর চরজব্বর হয়ে নরসিংদী জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উক্ত ঘটনায় আটক আসামিদের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং মাদকদ্রব্যের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
০৯:১৪ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:















