০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

  • আপডেট: ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 8

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : বিএনপি গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। শুক্রবার ৬ নভেম্বর দুপুরে গাইবান্ধা জেলা পরিষদ সম্মেলন কক্ষে দলটির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নবিষয়ক আঞ্চলিক সমন্বয় সভা শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নাহিদ ইসলাম বলেন, বিএনপিকে ক্ষমতায় থাকতে হলে বা পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে হলে গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করতে হবে। তিনি অভিযোগ করেন, জুলাই সনদে শপথ না নিয়ে বিএনপি গণঅভ্যুত্থান ও গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে। তার ভাষ্য, বিএনপি গণভোটের রায় মানছে না, বরং শক্তি প্রয়োগ করে তা উপেক্ষা করছে। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, এর আগেও অনেকে গায়ের জোরে ক্ষমতায় থেকেছেন এবং বিভিন্ন সিদ্ধান্ত পাস করিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত সেসব সিদ্ধান্ত বাস্তবায়ন হয়নি, তারাও ক্ষমতায় থাকতে পারেননি। বিএনপিও বেশিদিন এভাবে ক্ষমতায় থাকতে পারবে না। আওয়ামী লীগের পুনর্বাসনের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিতাড়িত করা, নিষিদ্ধ করা এবং বিচারের মুখোমুখি করার ক্ষেত্রে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভূমিকা রয়েছে। বিএনপির উদ্দেশে তিনি প্রশ্ন রাখেন, আওয়ামী লীগের বিরুদ্ধে তারা কী পদক্ষেপ নিয়েছে। তার অভিযোগ, আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়া নিয়ে আপস এবং বিভিন্ন স্থানে মামলা বাণিজ্যের কারণে দলটির পুনর্বাসনের সুযোগ তৈরি হচ্ছে। নির্বাচনের আগেও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের একধরনের সমঝোতার ইঙ্গিত দেখা গেছে বলে দাবি করেন তিনি। স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, দেশের সব ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এনসিপি। তবে স্থানীয় সরকার নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, তা নিয়ে সংশয় প্রকাশ করেন তিনি। তার অভিযোগ, বিএনপি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নির্বাচন আয়োজনের চেষ্টা করছে, যাতে যেকোনো মূল্যে জয় ছিনিয়ে নিতে পারে। এ বিষয়ে তারা সচেতন রয়েছেন। নির্বাচন কমিশনের প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ১১ দলীয় জোটের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এনসিপির রাজনৈতিক অবস্থান তুলে ধরে নাহিদ ইসলাম বলেন, এনসিপি একটি স্বতন্ত্র রাজনৈতিক সংগঠন। দলটির নিজস্ব গণতান্ত্রিক রাজনীতি রয়েছে এবং সেই আদর্শ ধারণ করেই তারা বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে রয়েছেন। জোট প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আদর্শিক জোট নয়, বরং এজেন্ডা ও নির্বাচনভিত্তিক জোট। আগেও বিষয়টি পরিষ্কার করা হয়েছে। জোট জোটের মতো রয়েছে, আর প্রতিটি দল নিজস্ব অবস্থান থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছে।’ জামায়াতের সঙ্গে জোটসহ একাধিক বিষয়ে আপত্তি তুলে এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে নাহিদ ইসলাম বলেন, পদত্যাগকারী যেসব বিষয় তুলে ধরেছেন, সেগুলো পুরোনো।

সর্বাধিক পঠিত

বিএনপি গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

বিএনপি গণভোটের গণরায়ের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

আপডেট: ০৬:৩৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬