০১:৪২ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাতিয়ায় পুলিশের অভিযানের পর মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

  • আপডেট: ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 15

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নোয়াখালীর হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নে পুলিশের এক অভিযানের পরপরই স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য নিজাম মেম্বারের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার ৩০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি বিশেষ অভিযান শেষ হওয়ার পরপরই এই অতর্কিত হামলা চালানো হয়। একদল সন্ত্রাসী ও দুষ্কৃতকারী নিজাম মেম্বারের বসতবাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় ঘরে থাকা নারীদের মারধর করা হয় এবং স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। জানাগেছে, এলাকাটিতে দীর্ঘদিন ধরে চর দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিভিন্ন পক্ষের মধ্যে চরম রাজনৈতিক ও গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল, যার জেরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, গত শুক্রবার ৩০ অক্টোবর সন্ধ্যায়নোয়াখালীর হাতিয়া উপজেলায় হত্যাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। শুক্রবার ৩০ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সুখচর ইউনিয়নের রামচরণ বাজারে এঘটনা ঘটে। জানা গেছে, নিজাম উদ্দিন সুখচর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চর আমানউল্লাহ গ্রামের বাসিন্দা এবং একই ওয়র্ডের ইউনিয়ন পরিষদ সদস্য। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে হত্যাসহ ৯টি বিভিন্ন মামলা রয়েছে।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা

হাতিয়ায় পুলিশের অভিযানের পর মেম্বারের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

আপডেট: ০৯:৪৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬