১১:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাইকোর্টে জামিন চাইলেন মেজর (অব.) আখতারুজ্জামান

  • আপডেট: ০৯:২৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 13

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : বিমানবন্দরে হট্টগোলের মামলায় হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছেন সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামান। রবিবার ১ নভেম্বর বিচারপতি কে এম জাহিদ সরওয়ার কাজল ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চে এ আবেদন কার্যতালিকাভুক্ত রয়েছেন বলে জানিয়েছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত ২ অক্টোবর বিকালে রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। পরদিন জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে ৪ অক্টোবর তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়। পরে ২৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পী জামিন নামঞ্জুর করেন। এরপর হাইকোর্টে তিনি জামিন চেয়ে আবেদন করেন। মামলার অভিযোগ অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে অব্যবস্থাপনা, লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব এবং জমজমের পানি না পাওয়া নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে তা হুমকি-ধমকিতে গড়ায়। পরে বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা এবং নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা

হাইকোর্টে জামিন চাইলেন মেজর (অব.) আখতারুজ্জামান

আপডেট: ০৯:২৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬