০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট: ১২:৩৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 12

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নানা আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার ৩১ অক্টোবর বিকেলে বসুরহাট পৌরসভা ও উপজেলার সকল ইউনিয়নের যুবদলের নেতৃবৃন্দ, দলের অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা বসুরহাট বাজারের হাই স্কুল সড়কে এসে জমায়েত হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ শেষে সেখান থেকে একটি র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে। সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সলের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুর রহমান রাজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এ সময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবদলের সহ সভাপতি ও নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন, সদস্য সচিব আবদুল্লাহ আল মামুন, যুগ্ম সম্পাদক শওকত হোসেন সগীর, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপুসহ বিএনপির সকল অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ। বক্তারা দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি জনগণের দল, জনগণের সেবায় অতিতেও নিয়োজিত ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।

সর্বাধিক পঠিত

দেশের বাজারে সোনার গহনার দাম ভরিতে বাড়লো ৩২৬৬ টাকা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: ১২:৩৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬