০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে নোয়াখালীতে প্যারেন্টিং কনফারেন্স অনুষ্ঠিত

  • আপডেট: ১০:৫৮:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 14

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : সন্তানকে আদর্শ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার সঠিক দিকনির্দেশনা দেয়ার লক্ষ্যে নোয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে প্যারেন্টিং কনফারেন্স ২০২৬। ​শনিবার ৩১ অক্টোবর সকালে স্থানীয় একটি কনভেনশন হলে ইন্টারন্যাশনাল পিস স্কুল অ্যান্ড কলেজ নোয়াখালী শাখার আয়োজনে অনুষ্ঠিত হয় এই কনফারেন্স। ​অনুষ্ঠানে কনফারেন্স চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন কবিরহাট সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ইসমাইল হোসেন। ​কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আহসান হাবিব ইমরোজ, পিএইচডি। ​তিনি সন্তান লালন-পালনে অভিভাবকদের সচেতনতা, সঠিক মূল্যবোধ শিক্ষা এবং বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক প্যারেন্টিংয়ের গুরুত্ব তুলে ধরেন। ​সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্টারন্যাশনাল পিস ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল আলমগীর মুহাম্মদ ইউসুফ, নোয়াখালী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও আইপিএসসির চেয়ারম্যান ডা. ফরিদুল ইসলাম এবং সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর। বক্তারা বলেন, একটি সুসংগঠিত পরিবার ও সঠিক দিকনির্দেশনাই পারে একটি শিশুকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে। এ সময় তারা অভিভাবকদের সন্তানের প্রতি আরও যত্নশীল ও বন্ধুভাবাপন্ন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় শিক্ষক, অভিভাবক ও সুধীজন উপস্থিত ছিলেন।

সর্বাধিক পঠিত