০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫’শতাধিক

  • আপডেট: ০৪:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • 12

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে একদিনে ৮৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে কিশোর গ্যাংয়ের অপরাধী হিসেবে আটক করা হয়েছে ৪৪৯ জনকে। তাদের মধ্যে ৩০৩ জন মুচলেকা দিয়ে অভিভাবকের জিম্মায় দেওয়া হয়েছে। বাকি ১৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার ১ নভেম্বর পরিচালিত এসব অভিযানের তথ্য সোমবার (২ নভেম্বর) দুপুরে জানানো হয়। চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, মাদকবিরোধী কার্যক্রমে ১২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ১২ হাজার ৫৭৭টি ইয়াবা বড়ি, ৮১ কেজি ৪০৫ গ্রাম গাঁজা, ১৫০ লিটার চোলাই মদ এবং বিদেশি মদের ৬১টি বোতল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলায় ১০১ জন, আগের মামলায় ৫১ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ২৪ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৪৫ জন, গ্রেপ্তারি পরোয়ানামূলে ১১৮ জন এবং সাজা পরোয়ানামূলে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে ৬৭ জনকে। তাদের মধ্যে দুজন মাদক বহনকারী এবং ৬৫ জন মাদকসেবী। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় আরও ৫৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩২ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় এবং ৪৬টি মাদক মামলা করা হয়েছে। অন্যদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১১ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে তিনজন, লক্ষ্মীপুরে দুজন, কক্সবাজারে একজন, কুমিল্লায় দুজন, ব্রাহ্মণবাড়িয়ায় একজন এবং চাঁদপুরে দুজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে জেলাভিত্তিক হিসাবে কুমিল্লায় সর্বোচ্চ ২১৬ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে ৭২, চাঁদপুরে ৪৯, লক্ষ্মীপুরে ২৫, নোয়াখালীতে ১৮, কক্সবাজারে ১৭, ফেনীতে ১৫, রাঙামাটিতে ১২, খাগড়াছড়িতে ছয় এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।

সর্বাধিক পঠিত

নোয়াখালীতে কোম্পানীগঞ্জ উপজেলায় মিলেছে ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট গ্যাস

চট্টগ্রামে কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫’শতাধিক

আপডেট: ০৪:০৪:২৮ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬