০৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুব দিবস পালিত

  • আপডেট: ০৫:৪৫:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • 13

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার ১ নভেম্বর বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী – ৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শাহনেওয়াজ মোর্সেদ অপু, কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন, বসুরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক আবদুল মতিন লিটন প্রমূখ।

সর্বাধিক পঠিত

গ্রীষ্ম মৌসেমের আগেই জাতীয় গ্রিডে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী