০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট: ০১:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • 17

ফটিকছড়ি প্রতিনিধি | সূর্যোদয় : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের ফটিকছড়িতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৭ নভেম্বর ফটিকছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলে এ আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ নভেম্বরের গুরুত্ব ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বাধিক পঠিত

বিধিনিষেধের কারণে বাংলাদেশ-সৌদি রুটে সৌদি রুটে ১৮০ ফ্লাইট বাতিল