১০:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বৈরাচারী আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট: ১০:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • 2

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : এ দেশের মানুষ আর কোনো দিন আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ৬ নভেম্বর শুক্রবার জুমার নামাজের আগে চট্টগ্রামের ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসার ১০৪তম দুই দিনব্যাপী বার্ষিক দ্বীনি মহাসম্মেলনের সমাপনী দিনের অনুষ্ঠানে অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদ-পরবর্তী সময়ে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে এবং আন্দোলনের সময় হেফাজতে ইসলাম বাংলাদেশ অরাজনৈতিক সংগঠন হওয়া সত্ত্বেও দ্বীনের পক্ষে, দেশের পক্ষে এবং ফ্যাসিবাদী ও ইসলামবিদ্বেষী সরকারের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত রেখেছিল। এ আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহাম্মদ মহিব্বুল্লাহ বাবুনগরী। সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে ২৩ বছর লেগেছিল। আর ফ্যাসিবাদী, ইসলামবিদ্বেষী ও আলেমবিদ্বেষী সরকারের হাত থেকে দেশের মানুষকে মুক্ত করতে ১৬ থেকে ১৭ বছর লেগেছে। এ আন্দোলনে আলেম-ওলামা ও ছাত্রসমাজের অনেকে শহীদ হয়েছেন। তাঁদের অনেকের নাম ও কবরের ঠিকানা এখনো জানা যায়নি। তিনি বলেন, শুধু জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানেই জাতিসংঘের হিসাব অনুযায়ী ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ থেকে ১৭ বছরে ফ্যাসিবাদী শাসনামলে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে তিনিও ছিলেন। আল্লাহর রহমত ও মানুষের দোয়ায় বেঁচে আছেন বলে জানান তিনি। এ সময়ে প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যাকাণ্ড ও নির্যাতনের শিকার হয়েছেন। লাখ লাখ মানুষ হামলা-মামলার মাধ্যমে নিপীড়িত হয়েছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধের রাজনীতি প্রতিষ্ঠা করেছেন। দেশের সব জনগোষ্ঠীকে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।

সর্বাধিক পঠিত

স্বৈরাচারী আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বৈরাচারী আওয়ামী লীগের এ দেশে আর রাজনীতি হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট: ১০:৫৮:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬