১১:০৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূজপুর থানার সুয়াবিল শোভনছড়ি ও চুরখাঁহাটে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩

  • আপডেট: ১১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • 4

ফটিকছড়ি প্রতিনিধি | সূর্যোদয় : চট্টগ্রামের ফটিকছড়িতে প্রকাশ্যে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে অন্তত তিনজন আহত হয়েছেন। সোমবার ২৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি, চুরখাঁহাট ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয় জনতা ধাওয়া দিয়ে জাবেদ নামে একজনকে আটক করে। স্থানীয় ইরফান জানান ছোড়াগুলিতে ৩জন আহত হয়েছেন। তারা হলেন- মো. হাসেম, মামুন এবং অন্যজনের নাম এখনো জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে সন্ত্রাসীদের একটি গ্রুপ শোভনছড়ি এলাকার পাহাড় ও জঙ্গলের ভেতর অবস্থান করছিল। পুলিশ বা স্থানীয়রা তাদের অবস্থানের বিষয়টি টের পেয়ে গেলে সন্ত্রাসীরা সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মূলত পালানোর সময়ই তারা এই এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে সুয়াবিল শোভনছড়ি এলাকায় কয়েক রাউন্ড গুলির শব্দ শোনা যায়। এ সময় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত সিএনজিচালিত অটোরিকশা ও ২টি মোটরসাইকেলযোগে এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে চুরখাঁহাট বাজারের দিকে অগ্রসর হয়। শোভনছড়ির বাসিন্দারা তাৎক্ষণিকভাবে চুরখাঁহাট বাজারের ব্যবসায়ীদের বিষয়টি ফোনে জানিয়ে দুর্বৃত্তদের আটকানোর অনুরোধ করেন। খবর পেয়ে চুরখাঁহাট বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা দুর্বৃত্তদের গতিরোধ করার চেষ্টা করলে সন্ত্রাসীরা সেখানেও এলোপাতাড়ি গুলি চালায়। তাদের ছোড়া গুলিতে কারও হাতে এবং কারও মাথায় ছোড়া গুলি লেগে মো. হাসেম, মামুনসহ অন্তত ৩জন আহত হন। পরবর্তীতে দুর্বৃত্তরা চুরখাঁহাট থেকে পালিয়ে যাওয়ার সময় ফায়ার মাহমুদ তালুকদার বাড়ি, চুরখাঁহাট এবং চৌমুহনী এলাকার দক্ষিণ পাশে ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে বারোমাসিয়া ও বৈদ্যেরহাটের দিকে চলে যায়। একপর্যায়ে স্থানীয় লোকজন তাদের পিছু নিয়ে ধাওয়া করলে সুয়াবিল বৈদ্যেরহাট বাজার এলাকা থেকে জাবেদ নামের একজনকে আটক করতে সক্ষম হয়। তবে বাকিরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। এ বিষয়ে জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে সূর্যোদয়কে বলেন, এ ঘটনায় জাবেদ নামে একজন আটক আছে।

সর্বাধিক পঠিত

ভূজপুর থানার সুয়াবিল শোভনছড়ি ও চুরখাঁহাটে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩

ভূজপুর থানার সুয়াবিল শোভনছড়ি ও চুরখাঁহাটে সন্ত্রাসীদের গুলিতে আহত ৩

আপডেট: ১১:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬