১২:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হেয়াকো বনানী ডিগ্রি কলেজে চালু হয়েছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি

  • আপডেট: ১১:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • 15

ফটিকছড়ি প্রতিনিধি | সূর্যোদয় : ফটিকছড়ি উত্তর উপজেলার বেসরকারি প্রতিষ্ঠান হেয়াকো বনানী ডিগ্রি কলেজের ৩৯৩ শিক্ষার্থীর উপস্থিতি নিশ্চিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কলেজটির শিক্ষা কার্যক্রমে যুক্ত হলো আধুনিক প্রযুক্তির ছোঁয়া। এর সাথে উদ্বোধন করা হয়েছে কলেজ ওয়েব সাইটের।সোমবার ২৩ নভেম্বর কলেজ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার। অনুষ্ঠানে অধ্যাপক আব্দুর রশিদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার। এ সময় বক্তব্য রাখেন দাতা সদস্য এয়াকুব আলী, বিএনপি নেতা আবুল খায়ের সাংবাদিক নেতা কামাল উদ্দিন, গভর্নিং বডির সদস্য আলী হায়দার, যুবদল নেতা নুরুল আমীন আজাদ, অতিথি শিক্ষক এয়াকুব বাবলুসহ আমন্ত্রিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে বায়োমেট্রিক হাজিরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে উপস্থিতির সঠিক তথ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নিয়মশৃঙ্খলা ও দায়িত্ববোধ বাড়বে। এসময় শিক্ষার্থীরা বলেন, বায়োমেট্রিক হাজিরা চালু হওয়ায় আমাদের কলেজে উপস্থিতির বিষয়টি আরও নিয়মতান্ত্রিক হবে। এতে নিয়মিত ক্লাসে আসার আগ্রহ বাড়বে। পাশাপাশি আমাদের অভিভাবকেরাও পড়াশোনা ও উপস্থিতির বিষয়ে আরও সচেতন হতে পারবেন। কলেজ কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে কলেজের ৩৯৩ শিক্ষার্থীকে এ ব্যবস্থার আওতায় আনা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের উপস্থিতি ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও পর্যবেক্ষণ করা হবে।

সর্বাধিক পঠিত

আগামীকাল মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী

হেয়াকো বনানী ডিগ্রি কলেজে চালু হয়েছে বায়োমেট্রিক হাজিরা পদ্ধতি

আপডেট: ১১:২৬:১৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬