০৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজন রাঙামাটিতে নিহত ৪

  • আপডেট: ০২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • 11

সূর্যোদয় ডেস্ক ● রাঙামাটি শহরের মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। রবিবার ১৬ আগস্ট সকাল ৬টার দিকে মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি পিকআপ রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। সেটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যায়। কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত তিনজনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে পিকআপের চালক জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় শোভা চাকমাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চট্টগ্রাম নেওয়ার পথে তিনি মারা যান। দুর্ঘটনায় নিহতরা হলেন, মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে তিনজনের মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। যাদের মধ্যে তিনজন মৃত ছিলেন। একজনকে চট্টগ্রামে রেফার করা হয়। পথিমধ্যে তিনি মারা যান। কোতোয়ালি থানার উপপরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় আহত এবং নিহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে আনা হয়েছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে।

সর্বাধিক পঠিত

সন্ত্রাসীদের তালিকা নিজেই তৈরি করছেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে চারজন রাঙামাটিতে নিহত ৪

আপডেট: ০২:২৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬