০৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক তুষার বিপুল সম্পদের মালিক হওয়ার উৎস

  • আপডেট: ০১:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬
  • 8

চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক ও চতুর্থ শ্রেণির কর্মচারী তুষার দেবের নামে ও বেনামে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো সরকারি তদন্তের ফলাফল প্রকাশিত হয়নি। অভিযোগ অনুযায়ী, চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার পশ্চিম শান্তিনগর, শহীদ আলমগীর সড়কের রোড নং–৫ এলাকায় প্রায় ৫ কোটি টাকা মূল্যের একটি বাড়ির মালিক তিনি। এছাড়া বায়েজিদ এলাকায় প্রায় ৯৬ লাখ টাকা মূল্যের একটি ফ্ল্যাট এবং রিয়াজউদ্দিন বাজারের হকার মার্কেটে একটি দোকান ও জমির পজিশন রয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। অভিযোগকারীরা আরও দাবি করেন, তার নামে-বেনামে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থানে আরও সম্পদ রয়েছে। স্থানীয়দের প্রশ্ন, একজন সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স চালকের পক্ষে এত বিপুল সম্পদের মালিক হওয়ার উৎস কী। বিষয়টি দুর্নীতি দমন কমিশন (দুদক) ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে তদন্তের দাবি উঠেছে স্থানীয়ভাবে। এছাড়া অ্যাম্বুলেন্স চালক ও চতুর্থ শ্রেণির কর্মচারী তুষার দেব তার চাকুরি জীবনের মাঝামাঝি সময়ে নবজাতক শিশু ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের সাথে জড়িত ছিলেন। তবে অ্যাম্বুলেন্স চালক ও চতুর্থ শ্রেণির কর্মচারী তুষার দেবের অবৈধ সম্পদ অর্জনের পেছনে আরও রয়েছে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের কোষাগার থেকে ষ্টোর কিপারের সাথে যোগসাজস করে পাইকারী দোকানে বিক্রি করে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের তিন কর্মচারী ভাগবাটোয়ারা করেন। এ বিষয়ে তুষার দেবের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তিনি ব্যস্ত আছেন বলে বিষয়টি এড়িয়ে যান।

সর্বাধিক পঠিত

জবি ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ

নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালক তুষার বিপুল সম্পদের মালিক হওয়ার উৎস

আপডেট: ০১:৩০:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬