১২:০৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নোয়াখালী সদর উপজেলা বিএনপির মতবিনিময় সভা

  • আপডেট: ১১:০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • 25

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নোয়াখালী সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ‘সাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ২১ নভেম্বর সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহানের বাসভবনে এই সভা অনুষ্ঠিত হয়। নোয়াখালী সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সলিমুল্লাহ বাহার হিরনের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব অ্যাডভোকেট আবদুর রহমান ও অ্যাডভোকেট শাহাদাত হোসেন। এ ছাড়া জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ সভায় অংশ নেন। মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট পর্যালোচনার পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে আগামী দিনের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সর্বাধিক পঠিত