০৭:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

  • আপডেট: ১২:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
  • 11

সূর্যোদয় ডেস্ক ● দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজ ১৫ আগস্ট শনিবার ৮২তম জন্মদিন। দীর্ঘ রাজনৈতিক জীবনে ক্ষমতার শীর্ষ থেকে রাজপথ, আন্দোলন থেকে কারাগার-বহু বাঁক পেরিয়েছিলেন তিনি। প্রতিকূলতার মুখেও নিজের রাজনৈতিক অবস্থান থেকে সরে না যাওয়ার কারণে বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত। খালেদা জিয়ার রাজনৈতিক জীবন কেবল একটি দলের নেতৃত্ব দেওয়ার ইতিহাস নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির নানা উত্থান-পতনেরও অংশ। স্বৈরাচারবিরোধী আন্দোলন, সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, সরকার পরিচালনা, বিরোধী দলের আন্দোলন এবং রাজনৈতিক প্রতিকূলতা-প্রায় প্রতিটি অধ্যায়েই তার উপস্থিতি ছিল দৃশ্যমান। রাজপথে যার রাজনৈতিক উত্থান স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে খালেদা জিয়া রাজপথের অন্যতম প্রধান নেত্রী হিসেবে সামনে আসেন। এরশাদবিরোধী আন্দোলনে তার নেতৃত্ব বিএনপিকে একটি শক্তিশালী রাজনৈতিক অবস্থানে নিয়ে যায়। ১৯৯০ সালের গণআন্দোলনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হলে ১৯৯১ সালের নির্বাচনে বিএনপি জয়ী হয়। হিসেবে দায়িত্ব নেন খালেদা জিয়া। সেই থেকে বাংলাদেশের রাজনীতিতে তার অবস্থান আরও দৃঢ় হয়। ১৯৯৬ সালের জুনের নির্বাচন এবং ২০০১ সালের নির্বাচনের মধ্য দিয়ে তিনি আবারও সরকারপ্রধানের দায়িত্ব পালন করেন। তার রাজনৈতিক জীবনের এই সময়টিতে রাষ্ট্র পরিচালনার পাশাপাশি বিএনপির সাংগঠনিক ভিত্তিও আরও বিস্তৃত হয়। আপসহীনতার রাজনীতি খালেদা জিয়ার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি। এবারের জন্মদিনে বিএনপি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে খালেদা জিয়াকে স্মরণ করছে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে দলীয় কার্যালয় ও মসজিদে আয়োজন করা হয়েছে কর্মসূচি। তবে জন্মদিনের আনুষ্ঠানিকতার চেয়েও বিএনপির নেতাকর্মীদের কাছে এই দিনটি একজন নেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে স্মরণ করার দিন। আজ ৮২তম জন্মদিনে তাই বিএনপির নেতাকর্মীদের কাছে খালেদা জিয়া শুধুই একজন সাবেক প্রধানমন্ত্রী নন। তাদের চোখে তিনি সেই নেত্রী-যিনি ঝড়ের মধ্যেও দাঁড়িয়ে থেকেছেন, আঘাতের পরও রাজনৈতিক অঙ্গীকার থেকে সরে যাননি।

সর্বাধিক পঠিত

সন্ত্রাসীদের তালিকা নিজেই তৈরি করছেন ফটিকছড়ির এমপি সরোয়ার আলমগীর

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

আপডেট: ১২:৫৪:০১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬