১১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহত

  • আপডেট: ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
  • 7

চট্টগ্রাম ব্যুরো ● চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাসে নিহত মানুষের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।শুক্রবার ১৪ আগস্ট সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজে এ ঘটনা ঘটে। নিহত আটজনের মধ্যে চারজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- সানি জলদাস (২২), পলাশ জলদাস (২৭) এবং দুই সহোদর মনসুর আলী (৪০) ও নাসির উদ্দিন (৩৮)। তারা সবাই ভাটিয়ারী এলাকার বাসিন্দা। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ইশতিয়াক রহমান জানান, ওই কারখানা থেকে দুই দফায় সাতজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ছয়জনকে মৃত অবস্থায় আনা হয়েছে। তাদের লাশ মর্গে রাখা হয়েছে। অপরজনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ফেরদৌস ওয়াহিদ জানান, ইয়ার্ডে একটি জাহাজে কাজ করার সময় এই ঘটনা ঘটে। তিনি বলেন, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমন হতে দেখে। এরপর সেফটি টিমের কয়েকজন সদস্য লিকটি পরীক্ষা করতে গেলে ঘটনাস্থলেই বেশ কয়েকজন শ্রমিক আহত হন। তিনি জানান, আহত শ্রমিকদের হাসপাতালে নেওয়া হয়েছে। এখন পর্যন্ত তিনজন শ্রমিক মারা গেছেন বলে জানা গেছে। আহতদের সঠিক সংখ্যা তিনি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডিআইএফই) উপ-মহাপরিদর্শক মাহবুবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা তথ্য পেয়েছি যে ১০ জন শ্রমিক আহত হয়েছেন। আমরা একজন শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছি, তবে অন্যদের সর্বশেষ অবস্থা সম্পর্কে আমরা এখনো বিস্তারিত জানতে পারিনি। গ্যাস লিকের কারণ এবং ইয়ার্ডে নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সর্বাধিক পঠিত

ছিঁচকে চোর হাসেমের অর্থায়নে বন্দর এলাকায় যুবলীগের দোয়া মাহফিল

সীতাকুণ্ডের ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৮ শ্রমিক নিহত

আপডেট: ০৩:৪৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬