০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই: ডা. শফিকুর রহমান

  • আপডেট: ০৪:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • 4

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ কষ্টে আছেন। তাদের জান, মাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। শনিবার ৩ অক্টোবর রাজধানীর কাকরাইলের আইডিইবি ভবনে বাংলাদেশ মাজলিসুল মুফাসসিসিনেল আয়োজনে জাতীয় মুফাসসির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জামায়াত আমির আলেমদের সতর্ক করে বলেন, দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। মাদরাসা শিক্ষাব্যবস্থাকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করানো হয়। সাদা কাপড়ে বেশি দাগ লাগে, তাই আমাদের সতর্ক হতে হবে। তিনি বলেন, দেশে কওমি মাদরাসা আছে, আলিয়া মাদরাসা আছে এই মাদরাসাগুলোতে কোনো ত্রুটি থাকলে কলেজ-বিশ্ববিদ্যালয়ে বেশি আছে এমন কথা বলে সেগুলোর সঙ্গে তুলনা করা যাবে না। কলেজ-ভার্সিটিগুলো তো ইসলামের নামে কাজ করে না। আর মাদরাসার মূল কনসেপ্ট যেহেতু ইসলাম, তাই এখানে স্বচ্ছ থাকতে হবে।

সর্বাধিক পঠিত

দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই: ডা. শফিকুর রহমান

দেশের মানুষের জান-মালের নিরাপত্তা নেই: ডা. শফিকুর রহমান

আপডেট: ০৪:২৯:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬