চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : জানে আলম ওরফে ডাকাত আলম এবং মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস-এর নেতৃত্বে তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি ও চাঁদা আদায় করে আসছিল। এর প্রেক্ষিতে চট্টগ্রাম জেলার রাউজান থানাধীন কদলপুর ইউনিয়নের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়া এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে রাউজান থানা পুলিশ। অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়লে পুলিশ সদস্যরাও সাহসিকতা এবং পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেন। এ সময় ১২ জন পুলিশ সদস্য আহত হন। ঘটনাস্থল হতে ১ জন গুলিবিদ্ধ সন্ত্রাসী গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার হেফাজত ও ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল ৩০ সেপ্টেম্বর বুধবার রাতে রাউজান থানাধীন ৮নং কদলপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের দক্ষিণ কদলপুর জয়নগর বড়ুয়া পাড়ায় মোঃ জানে আলম ওরফে ডাকাত আলমের বসতঘরের সামনে পুলিশ অভিযান পরিচালনা করে।পুলিশের উপস্থিতি টের পেয়ে বসতঘরের ভেতরে থাকা জানে আলম ওরফে ডাকাত আলম (৪২), মোহাম্মদ আজিজ ওরফে আজিজ বস (৫২), দিলদার হোসেন (৩৭), মোঃ রুবেল (২৭), মোঃ মামুন-অর-রশিদ ওরফে মামুন (৩৫) এবং মোঃ বাঁচা (৪৫) সহ সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। হামলার মুখে পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে তাৎক্ষণিকভাবে পাল্টা গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় এসআই (নিরস্ত্র) মোঃ জান্নাতুন নাঈম রাজন, এসআই মোঃ খোরশেদ আলম, এসআই মোঃ বায়েজিদ মৃধা, এসআই মোঃ জাহাঙ্গীর আলম, এএসআই মোঃ জুয়েল চন্দ্র বিশ্বাস, এএসআই মোঃ রবিউল হোসেনসহ মোট ১২ জন পুলিশ সদস্য আহত হন। অভিযান চলাকালীন দিলদার হোসেন (৩৭) নামে একজন সন্ত্রাসীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়। এ সময় অপর সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তার হেফাজত হতে এবং তার দেখানো মতে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এর আগে গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ গভীর রাতে কদলপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি এলজি, দুই রাউন্ড সীসা কার্তুজ, একটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়।
০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত













