০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

  • আপডেট: ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • 6

সূর্যোদয় ডেস্ক ● মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম নির্বাচিত রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বৃহস্পতিবার ২০ আগস্ট রাতে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর ১২(৬) বিধি অনুযায়ী নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনারের ঘোষণার ভিত্তিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করা হলো। প্রজ্ঞাপনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাবা হিসেবে মির্জা রুহুল আমিনের নাম এবং ঠিকানা হিসেবে ঠাকুরগাঁও সদর উপজেলার ঠাকুরগাঁও পৌরসভার কালীবাড়ী গ্রাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।

সর্বাধিক পঠিত

আজই বাড়ছে মন্ত্রিসভার আকার, সম্ভাব্য তালিকায় মঈন খান, পার্থ, জেরী ও লিংকন

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

আপডেট: ০৩:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬