স্থানীয় নির্বাচন: সিইসির সঙ্গে আইজিপির অনানুষ্ঠানিক বৈঠক
সূর্যোদয় ডেস্ক ● স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে অনানুষ্ঠানিক সাক্ষাৎ করেছেন পুলিশ প্রধান আলী হোসেন ফকির। মঙ্গলবার ঢাকায় নির্বাচন ভবনে সিইসির দপ্তরে দুপুর পৌনে ২টা থেকে ২টা পর্যন্ত এ বৈঠক হয়। বৈঠক শেষে আইজিপি আলী হোসেন ফকির বলেন, “আমরা স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কিছু আলোচনা করেছি। সেখানে আইনশৃঙ্খলা কমিটির সমন্বয় সেল গঠন, বিভিন্ন জেলা- উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বাহিনীর পক্ষ থেকে শিগগিরই পরিস্থিতি প্রতিবেদন ইসেকে দেওয়া হবে বলে জানান তিনি। পুলিশ মহাপরিদর্শক বলেন, “আমাদের কাছে পুরো দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন দিতে বলেছে। আমরা খুব শিগগির সেটা দিয়ে দেব। আগামী ২০ অগাস্ট রাষ্ট্রপতি নির্বাচন রয়েছে। এরপর স্থানীয় সরকার নির্বাচনে হাত দেবে ইসি। ৩১ অগাস্ট ভোটার তালিকা চূড়ান্ত হচ্ছে। ইসি কর্মকর্তারা জানান, আচরণবিধির খসড়া ইতোমধ্যে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অক্টোবরে ভোট শুরু করতে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে আগামী মাসে তফসিল দেওয়ার প্রস্তুতি চলছে।
০৬:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
অক্টোবরে স্থানীয় নির্বাচনের ভোট শুরু করতে তফসিল দেওয়ার প্রস্তুতি
সর্বাধিক পঠিত



















