সূর্যোদয় ডেস্ক : || : দেশের অন্যতম অনলাইন সংবাদমাধ্যম বাংলানিউজ (banglanews24.com) বুধবার ১ জুলাই ১৭ বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক সূর্যোদয়ের সম্পাদক মণ্ডলীর চেয়ারম্যান নাছিরউদ্দিন হায়দার বিপ্লব। বুধবার এক বিবৃতিতে দৈনিক সূর্যোদয়েরপক্ষ থেকে এ শুভেচ্ছা জানান। বিবৃতিতে নাছিরউদ্দিন হায়দার বিপ্লব, বলেন, বর্তমানে মুক্ত সংবাদচর্চার মাধ্যমে বাংলানিউজ দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ষোল বছর আগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি কেবল মানুষের কাছে তথ্য ও সংবাদ পৌঁছে দিয়ে থেমে থাকেনি। বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্যসম্বলিত সংবাদ পরিবেশনের মাধ্যমে অনলাইন সাংবাদিকতাকে পূর্ণাঙ্গ একটি রূপ দিতে চেষ্টা করে গেছে। তিনি আরও বলেন, প্রতিষ্ঠানটির সাংবাদিকরা পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার সঙ্গে সংবাদ পরিবেশনের যে ধারা বজায় রেখেছেন, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশা প্রকাশ করেন।
১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:















