সজীব চৌধুরী : || : মেধাবী চাটার্ড একাউট্যাস্ট হওয়ায় বিএনপির রাজনীতিতে কয়েকজন সিনিয়র নেতার রোষানলে রয়েছেন আসলাম চৌধুরী। কারণ যোগ্যতা হিসেবে মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার সম্ভাবনা প্রায় নিষ্চিত ছিলো। অনেকটা এমনই গুঞ্জন ছিলো আসলাম চৌধুরী সংসদ সদস্য হলেই মন্ত্রী পরিষদের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীর পদ রদবদল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আসলাম ঠেকাও এমন বাস্তবতার সমীকরণ শুরু হয়। তার সমর্থকরা মনে করেন ঋণখেলাপি মুল বিষয় নয়। দেশে জাতীয় রাজনৈতিক অঙ্গনে বাস্তবতার নতুন সমীকরণ চলছে সীতাকুণ্ডের অভিবাবক হিসেবে পরিচিত আসলাম চৌধুরীকে নিয়ে। ব্যাংক এশিয়া ও যমুনা ব্যাংকের মাত্র দুই কোটি টাকার ঋণখেলাপির দায়ে শেষ পর্যন্ত চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনে বিএনপি নেতা আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করে আপিল বিভাগের রায় ঘোষণার পর সীতাকুণ্ডের ক্ষমতাসীন দলের তুণমুর সাধারণ কর্মীদের হ্রদয়ের রক্তক্ষরণ হচ্ছে। আবেগঘন ক্ষোভ ও গণবিস্ফোরন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের পর থেকে দেখা গেছে, আইনি লড়াই, জনসমর্থন ও রাজনৈতিক বাস্তবতার নতুন সমীকরণ মধ্য দিয়ে একের পর এক আলোচনার জন্ম দিয়েছে। আদালতের রায়ের আইনি তাৎপর্যের পাশাপাশি মাঠপর্যায়ে তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব ও কর্মীদের প্রতিক্রিয়াও এখন বিশ্লেষণের বিষয় হয়ে উঠেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের ভাষ্য, ২০১৬ সালে গ্রেপ্তারের পর দীর্ঘ প্রায় নয় বছর কারাবন্দি থাকা এবং অসংখ্য মামলার মুখোমুখি হওয়ার সময়েও আসলাম চৌধুরী দলীয় নেতাকর্মীদের পাশে থাকার চেষ্টা করেছেন। তাঁদের দাবি, কারাবন্দি অবস্থায়ও আইনজীবীদের ব্যয়, নির্যাতনের শিকার কর্মী পরিবারগুলোর সহায়তা এবং কারামুক্তির পর আর্থিক সংকটে থাকা অনেক নেতাকর্মীর পুনর্বাসনে তিনি নীরবে ভূমিকা রাখেন। আদালতের সাম্প্রতিক রায়ের পর সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে, তা সমর্থকদের মতে কেবল একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না; বরং দীর্ঘদিনের ক্ষোভ ও আবেগের বহিঃপ্রকাশ। তাঁদের বক্তব্য, নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকার পরও আইনি জটিলতায় ফলাফল স্থগিত হওয়ায় সাধারণ সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, যা রায় ঘোষণার পর আরও তীব্র আকার ধারণ করে। মাঠপর্যায়ের নেতাকর্মীদের দাবি, সাম্প্রতিক নির্বাচনে প্রায় ১ লাখ ৪২ হাজার ভোট পাওয়া শুধু একটি নির্বাচনী ফল নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও মামলার বিরুদ্ধে জনগণের সমর্থনের প্রতিফলন। অন্যদিকে আদালতের রায় অনুযায়ী, ঋণখেলাপির বিষয়টি আইনগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় তাঁর প্রার্থিতা বাতিল করা হয়েছে। ফলে বিষয়টি এখন একই সঙ্গে আইনি ও রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে অবস্থান করছে। অনুসন্ধানে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সীতাকুণ্ডে বিভিন্ন সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে দীর্ঘদিন সক্রিয় থাকার কারণে তিনি একটি শক্তিশালী ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তৈরি করেছেন। সমর্থকদের মতে, দুর্যোগ, চিকিৎসা সহায়তা, আইনি সহায়তা এবং দলীয় নেতাকর্মীদের পাশে থাকার কারণে তাঁর প্রতি ব্যক্তিগত আস্থার সম্পর্ক গড়ে ওঠে, যা সাম্প্রতিক ঘটনাবলীতেও প্রতিফলিত হয়েছে।
১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:














