সূর্যোদয় ডেস্ক : || : রাজধানীর বাজারে বেড়েছে ব্রয়লার মুরগির দাম। কেজিতে ৩০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। শুক্রবার ৩ জুলাই রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ থেকে ১৯০টাকা এবং সোনালী মুরগি ৩৪০ টাকায় বিক্রি হচ্ছে। মুরগি বিক্রেতারা বলেছেন, সপ্তাহের ব্যবধানে ব্রয়লারের দাম কেজিতে বাড়ল ৩০ টাকা। ব্রয়লারের সরবরাহের উপরে দাম নিয়ন্ত্রণ হয়। যেদিন সরবরাহ বেশি সেই দিন দাম কম। আজকে সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ২০–৩০ টাকা বেড়েছে।
১১:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















