১১:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও যান চলাচল বন্ধ, জনজীবনে স্থবিরতা

  • আপডেট: ১০:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • 17

চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর উত্তরাঞ্চলের যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে দ্বিতীয় দিনেও টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করছেন ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন পরিষদ। হরতালের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

চরম ভোগান্তি ও জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। গতকাল রোববার ২৬ জুলাই সকাল থেকে শুরু হওয়া এই হরতাল আজ সোমবার ২৭ জুলাই দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে যাচ্ছেন আন্দোলনকারীরা। এতে ঢাকা–ফেনী–খাগড়াছড়ি (ফটিকছড়ি অংশ) আঞ্চলিক মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, নারায়ণহাট, দাঁতমারা, শান্তিরহাট, হেয়াঁকো, চিকনছড়া ও বাগানবাজার এলাকার অধিকাংশ ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে ফার্মেসি, ক্লিনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থান নিয়েছেন।

হরতালের কারণে ফেনী–খাগড়াছড়ি–ঢাকা আঞ্চলিক মহাসড়ক এবং পেলাগাজী দীঘি–হেয়াঁকো সড়কে বাস, ট্রাক, পিকআপ, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন সড়কে আটকা পড়ে রয়েছে। জানাগেছে, জালিয়াতির মাধ্যমে সদর দপ্তর ভুজপুর মৌজায় নিয়ে যাওয়া হয়েছে। মাত্র কয়েক কিলোমিটারের ব্যবধানে দুটি উপজেলা সদর রাখার কোনো যৌক্তিকতা নেই। এতে নতুন উপজেলা গঠনের মূল উদ্দেশ্য ব্যাহত হবে। সংশ্লিষ্ঠ ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দৈনিক সূর্যোদয়কে জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও যান চলাচল বন্ধ, জনজীবনে স্থবিরতা

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও যান চলাচল বন্ধ, জনজীবনে স্থবিরতা

আপডেট: ১০:৫১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬