১১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই আন্দোলন চলাকালে জেলপলাতক আসামি গণপিটুনিতে নিহত

  • আপডেট: ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • 7

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নরসিংদীর পলাশ উপজেলায় জালাল (৪৫) নামে এক জেলপলাতক আসামি গণপিটুনিতে নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের নোয়াকান্দা গ্রামে ঘটনাটি ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত জালাল একই গ্রামের প্রয়াত আক্কাস আলীর ছেলে। তার বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান। পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালে জুলাই আন্দোলন চলাকালে নরসিংদী কারাগারে বন্দী ছিলেন জালাল। ওই বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলা হলে অন্য বন্দীদের সঙ্গে তিনিও পালিয়ে যান। এরপর থেকে মাঝে মধ্যে এলাকায় যাতায়াত করতে তিনি। বৃহস্পতিবার রাতে নোয়াকান্দা গ্রামের নুরুদ্দিনের কলাবাগানে জালালকে দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে একদল লোক তাকে পিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, জালালের বিরুদ্ধে পাঁচটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি এলাকায় নিয়মিত থাকতেন না। পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাঝেমধ্যে এলাকায় যাতায়াত করতেন। তিনি আরো জানান, গণপিটুনির প্রকৃত কারণ ও বিস্তারিত তদন্তের পর জানা যাবে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

সর্বাধিক পঠিত

জুলাই আন্দোলন চলাকালে জেলপলাতক আসামি গণপিটুনিতে নিহত

আপডেট: ১১:৫২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬