০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

  • আপডেট: ০৪:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 9

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে মো. সেলিম নামে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ২৬ নভেম্বর ভোরে সদর উপজেলার মোল্লাকান্দির চরডুমুরিয়া ও সামারচর এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।একই ঘটনায় নদী সাঁতরে পার হতে গিয়ে মেঘনার মাঝ নদীতে নিখোঁজ হয়েছেন আলমগীর দেওয়ান নামের আরও এক ব্যক্তি। নিখোঁজের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সেলিম নামের এক ব্যক্তি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি চরডুমুরিয়া মোল্লাবাড়ির আমিনুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতা রহিম মোল্লা ও আওলাদ মোল্লার সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। গত সপ্তাহেও দুই পক্ষের সংঘর্ষ হয়। এর জেরে আজ ভোরে আবার সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। আওলাদ হোসেন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি। রহিমও বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। দুজনই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী। মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, এলাকার আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোল্লাকান্দি ইউনিয়নে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সর্বাধিক পঠিত

মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত

আপডেট: ০৪:২০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬