০৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামে নগরে একটি পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন

  • আপডেট: ০৪:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 12

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম নগরে একটি পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার ২৫ নভেম্বর রাতে ও বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। তবে এ সময় পুলিশ বক্স ও ভূমি অফিসের ভেতরে কেউ ছিলেন না। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে হালিশহর থানা এলাকার বড়পোল পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। এতে বক্সটির জানালার কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, পুলিশ বক্সের জানালার বাইরে থেকে আগুন ধরানোর চেষ্টা করা হয়। এ সময় চারপাশে ধোঁয়া ছড়িয়ে পড়ে। হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, পুলিশ বক্সে আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। পুলিশের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘটনার পর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ বক্সের কার্যক্রমও চলছে। চট্টগ্রাম নগরে পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা এবারই প্রথম নয়। এর আগে নগরের একাধিক পুলিশ বক্সে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, গত ১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির সময় বন্দর থানার সল্টগোলা ক্রসিংয়ে ট্রাফিক পুলিশ বক্সে ভাঙচুর ও আগুন দেওয়া হয়। এর আগে ১৭ নভেম্বর মুরাদপুরে ট্রাফিক পুলিশের একটি বক্সে আগুন দেয় দুর্বৃত্তরা। ওই ঘটনায় জানালা বন্ধ থাকায় আগুন ভেতরে ছড়াতে পারেনি বলে জানায় পুলিশ। এদিকে বুধবার রাত সাড়ে ১১টার দিকে পাহাড়তলী থানার উত্তর কাট্টলী ভূমি অফিসের একটি কক্ষে আগুন দেওয়ার ঘটনা ঘটে। অফিসের একটি কক্ষের জানালার পাশে থাকা পর্দায় আগুন দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। পাহাড়তলী থানার ওসি নুরুল আবসার বলেন, “ভূমি অফিসের প্রধান ফটক তালাবদ্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। পুলিশ তালা ভেঙে ফটক খুলে দেওয়ার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভান। কীভাবে আগুন দেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

সর্বাধিক পঠিত

চট্টগ্রামে নগরে একটি পুলিশ বক্স ও ভূমি অফিসের একটি কক্ষে আগুন

আপডেট: ০৪:৩১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬