০৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে অবৈধভাবে বালু পাচারের সময় ডাম্প ট্রাকসহ আটক ৩

  • আপডেট: ০৭:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • 5

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু পরিবহনের সময় ২০০ ঘনফুট বালুভর্তি একটি ডাম্প ট্রাক জব্দ করেছে বন বিভাগ। এ ঘটনায় ট্রাকের চালক ও সহযোগীসহ তিনজনকে আটক করা হয়েছে। বুধবার ২৫ নভেম্বর সকালে করেরহাট রেঞ্জের করেরহাট বিট কাম চেক স্টেশনের আওতাধীন ঝিলতলী খাল এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করা হয়। বন বিভাগ সূত্রে জানা গেছে, অবৈধভাবে বালু পরিবহন ও পাচারের সময় ট্রাকটিকে আটক করা হয়। পরে বালুভর্তি ট্রাকটি জব্দ করে স্থানীয় ব্যবস্থাপনায় করেরহাট রেঞ্জ কার্যালয়ের হেফাজতে রাখা হয়। করেরহাটের সহকারী বন সংরক্ষক মো. রেজাউল মৃধা ও ষ্ঠেশন কর্মকর্তা সুরজিত চৌধূরীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মহসিন হোসেন ডাম্প ট্রাকসহ তিনজনকে আটকের বিষয়টি সূর্যোদয়কে অবহিত করেছেন। তাদের বন অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বাধিক পঠিত

বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন, আ.লীগকে দায়ী

ফটিকছড়িতে অবৈধভাবে বালু পাচারের সময় ডাম্প ট্রাকসহ আটক ৩

আপডেট: ০৭:১৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬