রিপোর্ট | মুজাহিদ কাজী, উত্তর ফটিকছড়ি থেকে : চিকিৎসক না হয়েও চিকিৎসকের পরিচয় ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর উপজেলার হেঁয়াকো বাজারের কথিত চিকিৎসক বিজয় মজুমদারের। শুধু তাই নয়, চিকিৎসার মাধ্যমে অর্জিত অর্থ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও ফটিকছড়িতে দলটির চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নে ব্যবহারের অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে, বিজয় মজুমদার উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে সরকারি স্বাস্থ্য বিভাগে কর্মরত থাকাকালে নিজের পেশাগত পরিচয়ের বাইরে চিকিৎসক হিসেবে পরিচিতি ব্যবহার করে ব্যক্তিগতভাবে রোগী দেখতেন। রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার নামে ব্যক্তিগত সিল, চিকিৎসকের পদবি ও ফোন নম্বর ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে এভাবে রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে নিচ্ছেন বিজয় মজুমদার। জানাগেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত থাকাকালে টানা প্রায় ১৭ বছর খাগড়াছড়ির রামগড় উপজেলায় আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে প্রভাব বিস্তার করেছিলেন বিজয় মজুমদার। রাজনৈতিক ছত্রছায়ায় তিনি সেখানে বেশ দাপটের সঙ্গে অবস্থান করতেন বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়দের একাংশের দাবি, সরকারি চাকরির পাশাপাশি ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে অর্জিত অর্থের একটি অংশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে। এদিকে সরকারি চাকরির দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা প্রদান, চিকিৎসকের পরিচয় ব্যবহার এবং আর্থিক লেনদেনের অভিযোগগুলো খতিয়ে দেখার দাবি উঠেছে। সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। অভিযোগের বিষয়ে বিজয় মজুমদারকে বার বার ফোন দেয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সর্বাধিক পঠিত
















