ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নোয়াখালীর স্বর্ণদ্বীপে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর অংশগ্রহণে আয়োজিত যৌথ সামরিক মহড়া পরিদর্শন করতে সেখানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর তেজগাঁও থেকে হেলিকপ্টারে করে তিনি স্বর্ণদ্বীপে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে সেখানে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সফরকালে তিনি ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক বিশেষ যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করবেন। বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষায়িত ইউনিটগুলোর সমন্বয়ে এ ধরনের মহড়ার আয়োজন করা হয়েছে। এতে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস (SWADS) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নিচ্ছে। মহড়া পরিদর্শনের পাশাপাশি প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ঘুরে দেখবেন। এ সময় তিনি মহড়ায় অংশ নেওয়া তিন বাহিনীর সদস্যদের কার্যক্রমও পর্যবেক্ষণ করবেন। বিকেলে হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
০১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















