১১:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর বঙ্গের পঞ্চগড়

  • আপডেট: ০৯:৫৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 21

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর বঙ্গের পঞ্চগড়সহ আশপাশের এলাকা। আজ মঙ্গলবার ২৪ নভেম্বর সকাল ৭টা ৩২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্পের বিষয়টি ছড়িয়ে পড়ে। তেঁতুলিয়া আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের রিকটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপাল ও ভারতের মাঝামাঝি সিকিম রাজ্য। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশে এই কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে। তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, সকাল ৭টা ৩২ মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। যার মাত্রা ছিল ৫ দশমিক ৩ রিকটার স্কেল। এটার উৎপত্তিস্থল ভারত-নেপালের সিকিম সীমান্তে।

সর্বাধিক পঠিত

গোপালগঞ্জের ৯৭ জনের ব্যাংক হিসাব জব্দ, ৪ প্রতিষ্ঠানকে তলব