০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে হানিফ বাসের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

  • আপডেট: ১১:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • 22

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার ২৪ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈদগাঁও থানার ফকিরাবাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে তিনজন ঘটনাস্থলে এবং আহত দুজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নিহতদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- চকরিয়ার খুটাখালী ইউনিয়নের নলবনিয়া এলাকার সাহাব উদ্দিন ও জসিম উদ্দিন এবং বান্দরবানের লামার সাইফুল ইসলাম। হাসপাতালে নেওয়ার পথে মারা যাওয়া নারী ও পুরুষের পরিচয় জানা যায়নি।

সর্বাধিক পঠিত