০৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম নিয়ে অসন্তোষ, বিএনপির ৬ নেতার পদত্যাগ

  • আপডেট: ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • 1

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় দলীয় কার্যক্রম ও সাংগঠনিক কর্মকাণ্ড নিয়ে অসন্তোষের কথা জানিয়ে একযোগে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির ৬ নেতা। বুধবার ২৫ নভেম্বর সকাল ১০টার দিকে উপজেলার পাটগাতী ইউনিয়নের গিমাডাঙ্গা নতুন বাজারে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেওয়া নেতারা হলেন, পাটগাতী ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাচ্চু শেখ, দপ্তর সম্পাদক সজীব ফকির, ধর্মবিষয়ক সম্পাদক মিজানুর রহমান, সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাহানুর শেখ ও সদস্য মো. আফজাল শেখ ও মোহাম্মদ জামাল মোল্লা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, “দীর্ঘদিন ধরে তারা টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে টুঙ্গিপাড়ায় দলের কার্যক্রম ও সাংগঠনিক পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট নন। এ অবস্থায় তারা প্রাথমিক সদস্যপদসহ ইউনিয়ন বিএনপির পদপদবী থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এছাড়া ভবিষ্যতে বিএনপির কোনো অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকবেন না বলেও জানান তারা। উল্লেখ্য, এর আগে গত ১৭ থেকে ২১ নভেম্বরের মধ্যে বিভিন্ন সময়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৩ জন নেতাকর্মী সংবাদ সম্মেলন ও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন।

সর্বাধিক পঠিত

টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম নিয়ে অসন্তোষ, বিএনপির ৬ নেতার পদত্যাগ

টুঙ্গিপাড়ায় দলীয় কার্যক্রম নিয়ে অসন্তোষ, বিএনপির ৬ নেতার পদত্যাগ

আপডেট: ০৯:৪৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬