০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা ব্যারেজ প্রকল্প শিগগিরই দৃশ্যমান হবে: এ্যানি

  • আপডেট: ০৪:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • 3

ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : প্রায় ৩৫ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা ব্যারেজ প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি শিগগিরই দৃশ্যমান হতে যাচ্ছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, এ মেগা প্রকল্পের সঙ্গে দেশের ২৬টি জেলার প্রায় সাত কোটি মানুষের ভাগ্য ও জীবিকা জড়িত। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জাতীয়তাবাদী শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (রেজি. নং বি-১৯০১) আলোচনা ও বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর পান্থপথে পানি ভবনের মাল্টিপারপাস হলে এ সভা অনুষ্ঠিত হয়। শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, নদীমাতৃক বাংলাদেশের মাটি, মানুষ, সেচব্যবস্থা ও কৃষির সঙ্গে পানিসম্পদ মন্ত্রণালয় নিবিড়ভাবে সম্পৃক্ত। দেশের অর্থনীতি ও মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে পানিসম্পদের গুরুত্ব দিন দিন বাড়ছে। তাই নদী, খাল ও জলাশয় সংরক্ষণ এবং পানির যথাযথ ব্যবস্থাপনায় সরকার গুরুত্ব দিচ্ছে। পদ্মা ব্যারেজ প্রকল্পের বিষয়ে মন্ত্রী বলেন, এটি বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ দেশের বিস্তীর্ণ এলাকার কৃষি, মৎস্য, পরিবেশ ও পানির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় প্রায় ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকা। এর মাধ্যমে শুষ্ক মৌসুমে পানি সংরক্ষণ ও সেচের সুবিধা বাড়ানোর পাশাপাশি জলবিদ্যুৎ উৎপাদনেরও পরিকল্পনা রয়েছে। প্রকল্প-সংক্রান্ত প্রস্তাব অনুযায়ী, চার বিভাগের ১৯টি জেলার ১২০টি উপজেলা সরাসরি উপকৃত হওয়ার কথা; আরও কয়েকটি জেলা পরোক্ষভাবে সুবিধা পাবে। প্রায় ২৮ লাখ ৮০ হাজার হেক্টর জমিতে সেচের সুযোগ সৃষ্টি এবং ১১৩ মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রাও রয়েছে। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৬ থেকে ২০৩৩ সাল পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ চলছে জানিয়ে পানিসম্পদ মন্ত্রী বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে কৃষিকাজে সেচের সুবিধা বাড়বে, জলাবদ্ধতা কমবে এবং পানি নিষ্কাশনব্যবস্থার উন্নতি হবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় খাল খনন ও পুনঃখননের কার্যক্রম শুরু হয়েছে। সরকারের পরিকল্পনায় নদী, খাল ও জলাশয়ের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। তিস্তা মহাপরিকল্পনা প্রসঙ্গে এ্যানি বলেন, প্রকল্পটির সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। বাংলাদেশসহ নেদারল্যান্ডস, চীন ও মালয়েশিয়ার সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে। তিস্তা অববাহিকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব, কৃষি ও সেচব্যবস্থার উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণে এ পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি। গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হওয়ার বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী ১২ ডিসেম্বর ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হবে। চুক্তি নবায়ন বা নতুন চুক্তির বিষয়ে আলোচনার জন্য বিশেষ কমিটির পক্ষ থেকে দুটি চিঠি পাঠানো হয়েছে। এ ছাড়া তাঁর পক্ষ থেকেও ব্যক্তিগতভাবে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু এখনো ভারতের পক্ষ থেকে প্রত্যাশিত জবাব পাওয়া যায়নি। ভারতীয় হাইকমিশনারের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে, তবে এখন পর্যন্ত দৃশ্যমান অগ্রগতি হয়নি। তিনি বলেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করতে চায় সরকার। কোনো ব্যক্তি বা অপরাধীর সঙ্গে নয়, বরং দুই দেশের জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে আলোচনার মাধ্যমে নতুন উদ্যোগে এ সমস্যার সমাধান প্রত্যাশা করেন তিনি। এ্যানি আরও বলেন, গঙ্গার পানির ন্যায্য হিস্যা বাংলাদেশের কৃষি, মৎস্য, পরিবেশ ও জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। বিশেষ করে শুষ্ক মৌসুমে পানির প্রবাহ কমে গেলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কৃষি উৎপাদন, নদীর নাব্যতা ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই নতুন চুক্তিতে পানির ন্যূনতম প্রবাহ নিশ্চিত করার বিষয়টি গুরুত্বপূর্ণ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সচিব শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সর্বাধিক পঠিত

পদ্মা ব্যারেজ প্রকল্প শিগগিরই দৃশ্যমান হবে: এ্যানি

আপডেট: ০৪:৫১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬