০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএফআরআইয়ে তদন্ত শেষে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে যুগ্ম সচিবের বৈঠক!

  • আপডেট: ০১:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • 11

চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের (বিএফআরআই) পূর্তকাজে আর্থিক অনিয়মের অভিযোগ তদন্তে মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের উপস্থিতিতে শুনানি অনুষ্ঠিত হওয়ার পর অভিযুক্ত সাবেক নির্বাহী কর্মকর্তা মো. নাদিম সারওয়ারের সঙ্গে একান্ত বৈঠকের খবর পাওয়া গেছে। শুনানি কার্যক্রম শেষ হওয়ার পর সন্ধ্যায় বিএফআরআইয়ের রেস্টহাউজে যুগ্ম সচিব দিল আফরোজা বেগমের সঙ্গে নাদিম সারওয়ারের এ বৈঠক নিয়ে সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। প্রাপ্ত তথ্যে জানা যায়, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট, চট্টগ্রামের সাবেক নির্বাহী কর্মকর্তা নাদিম সারওয়ারের বিরুদ্ধে পূর্তকাজে আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। এ বিষয়ে বিএফআরআই কর্তৃপক্ষের দেওয়া মতামত এবং চট্টগ্রাম ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) সভাপতি ব্যারিস্টার মো. এনামের দাখিল করা আবেদনের পরিপ্রেক্ষিতে তদন্ত কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। এ লক্ষ্যে মন্ত্রণালয়ের গত ২৩ আগষ্ঠের ২২,০০,০০০০,০৭৭.৯৯.০০১.২৬.৫৮ নম্বর স্মারকে যুগ্ম সচিব দিল আফরোজা বেগমকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। সে অনুযায়ী ২৬ নভেম্বর বৃহস্পতিবার তাঁর চট্টগ্রাম জেলা সফর এবং বিএফআরআইয়ে তদন্ত কার্যক্রম পরিচালনার কথা ছিল। অভিযোগ রয়েছে, বিএফআরআই পরিচালকের কার্যালয়ে যুগ্ম সচিবের উপস্থিতিতে তদন্ত-সংক্রান্ত শুনানি বিকালে শেষ হওয়ার পর সন্ধ্যা ৭টার দিকে রেস্টহাউজে অভিযুক্ত নাদিম সারওয়ার তাঁর সঙ্গে একান্ত বৈঠক করেন। পরে যুগ্ম সচিব সেখান থেকে বের হয়ে যাওয়ার পর রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে নাদিম সারওয়ার কয়েকজনকে সঙ্গে নিয়ে বের হতে দেখা গেছে। এ সময় তাঁর সঙ্গে নথি চুরির অভিযোগে অভিযুক্ত অফিস সহকারী শাহিদুল ইসলাম ছিলেন বলে জানা গেছে। তদন্তের আওতাধীন একজন কর্মকর্তার সঙ্গে শুনানি-পরবর্তী এমন বৈঠক নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সর্বাধিক পঠিত

বিএফআরআইয়ে তদন্ত শেষে অভিযুক্ত কর্মকর্তার সঙ্গে যুগ্ম সচিবের বৈঠক!

আপডেট: ০১:০৮:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬