ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরপার্বতী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগদান করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক ৫ নম্বর ওয়ার্ড সহসভাপতি মমিন উদ্দিন। শুক্রবার (২৭ নভেম্বর) রাতে উপজেলার চৌধুরীহাটের বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন। মমিন উদ্দিন চরপার্বতী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হাফেজ ইয়াসিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালনসহ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তবে মমিন উদ্দিনের দাবি, বিএনপিতে যোগদানের প্রায় পাঁচ মাস ২৭ দিন আগেই তিনি জামায়াতের রাজনীতি থেকে সরে দাঁড়ান। বিএনপিতে যোগদানের কারণ সম্পর্কে মমিন উদ্দিন জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিনয়ী আচরণ ও রাজনৈতিক আদর্শ তাঁকে অনুপ্রাণিত করেছে।
০২:০৯ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:

























