০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়ির ৪৮ ঘণ্টার হরতালের অর্ধদিবস পার

  • আপডেট: ০৩:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
  • 14

ফটিকছড়ি উত্তর উপজেলায় ৩ ইউনিয়নে টানা ৪৮ ঘন্টার হরতালে দাঁতমারার ইসলামপুরে এলাকাবাসীর মিছিল

চট্টগ্রাম ব্যুরো : || : চট্টগ্রামের নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে আন্দোলনকারীদের পূর্ব ঘোষিত ৪৮ ঘণ্টা হরতাল প্রথম দিন চলছে । নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে ফটিকছড়ি উত্তর উপজেলা বাস্তবায়ন সমন্বয় পরিষদ-এর ডাকে ২৬ জুলাই রবিবার থেকে চলা ৪৮ ঘণ্টার হরতালের প্রথম অর্ধদিবস পার হয়ে শান্তিপূর্নভাবেই চলছে হরতালের কর্মসূচী। এই সময়ে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে এবং জনজীবন থমকে গেছে। হরতালের প্রথম দিন রবিবার সকাল থেকে সকাল থেকেই আন্দোলনকারীরা নারায়ণহাট, দাঁতমারা ও বাগানবাজার এলাকার সড়কে বাঁশ, ইটসহ বিভিন্ন প্রতিবন্ধকতা সৃষ্টি করে যান চলাচল বন্ধ করে দেন। হরতালের প্রতি সংহতি জানিয়ে অধিকাংশ ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে দোকানপাট বন্ধ রাখেন। হরতালকারীরা জানান, ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দপ্তর জনগণের সুবিধাজনক ও যৌক্তিক স্থানে স্থাপনের দাবিতে তারা এ কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে এ বিষয়ে আন্দোলন চালিয়ে আসলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা। এদিকে, হরতাল চলাকালে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে দৈনিক সূর্যোদয়কে জানিয়েছেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর বা বিশৃঙ্খল ঘটনার খবর পাওয়া যায়নি।

সর্বাধিক পঠিত

ফটিকছড়িতে ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিনেও যান চলাচল বন্ধ, জনজীবনে স্থবিরতা

ফটিকছড়ির ৪৮ ঘণ্টার হরতালের অর্ধদিবস পার

আপডেট: ০৩:২৭:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬