১২:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আওয়ামীলীগ নেতার মৃত্যু

  • আপডেট: ০৮:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • 15

চট্টগ্রাম ব্যুরো ● চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি নুর ইসলাম নামে আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার ২ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। নুর ইসলাম মীরসরাই পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, বুধবার দুপুর আড়াইটার দিকে নুর ইসলাম কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে কারাগারে হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। সেখান থেকে বিকেল ৩টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সর্বাধিক পঠিত

সংসদীয় কমিটি গঠন,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে সরোয়ার আলমগীর এমপি

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি আওয়ামীলীগ নেতার মৃত্যু

আপডেট: ০৮:২১:১৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬