০৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফটিকছড়িতে কাঠভর্তি জীপ গাড়ি আটক, জব্দ ইউক্যালিপ্টাস কাঠ

  • আপডেট: ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
  • 12

মুজাহিদ কাজী, ফটিকছড়ি | সূর্যোদয় : চট্টগ্রামের ফটিকছড়িতে সর্তা বিট এলাকায় অভিযান চালিয়ে কাঠ ও জ্বালানি কাঠভর্তি একটি জীপ গাড়ি আটক করেছে বন বিভাগ। বৃহস্পতিবার ২২ অক্টোবর বিকেল ৫টার দিকে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক জীপ গাড়িটির নম্বর ঢাকা মেট্রো-ভ-৭০৬৭। অভিযানকালে গাড়িটি থেকে ইউক্যালিপ্টাস গাছের সাতটি খণ্ড উদ্ধার করা হয়, যার পরিমাণ ৪৫ দশমিক ৮৫ ঘনফুট। এ ছাড়া ১০ ঘনফুট জ্বালানি কাঠ জব্দ করা হয়েছে। সর্তা বিট কর্মকর্তা আলাউদ্দিন জানান, অভিযানে আটক জীপ গাড়ি ও জব্দকৃত কাঠ হাটহাজারী চেক স্টেশনে রাখা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বাধিক পঠিত

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু

ফটিকছড়িতে কাঠভর্তি জীপ গাড়ি আটক, জব্দ ইউক্যালিপ্টাস কাঠ

আপডেট: ১১:১৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬