১১:০৩ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

  • আপডেট: ০৯:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • 10

প্রদীপ কুমার নাথ | চট্টগ্রাম ব্যুরো : শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে আগামী মঙ্গলবার ২০ অক্টোবর চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দিবেন। পরে হোটেল র‍্যাডিসন ব্লুতে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। রাতে সেখান থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে আসবেন। বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন। সেখানে শুভেচ্ছা বিনিময় শেষে হোটেল র‍্যাডিসন ব্লুতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বসবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে নগরীতে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করবেন। এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর সফর ঘিরে এসএসএফের নির্দেশনা ও সমন্বয়ে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। র‍্যাব, পুলিশ, জেলা প্রশাসন ও বিভাগীয় প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে। এদিকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রশাসন, সিটি করপোরেশন এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা প্রস্তুতি নিচ্ছেন।

সর্বাধিক পঠিত

ফটিকছড়ির দাঁতমারায় ১৫ লাখ টাকার চোরাই রাবারসহ আটক ৩

সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৯:২৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬