ডেস্ক রিপোর্ট | সূর্যোদয় : কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধূরী রোটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বর্তমানে আওয়ামীলীগ চট্টগ্রাম উত্তর জেলার সদস্য বখতিয়ার সাঈদ ইরান। গতকাল শনিবার ১০ অক্টোবর দৈনিক সূর্যোদয়ের ইমেইলে পাঠানো এক শোকবার্তায় বখতিয়ার সাঈদ ইরান বলেন, মরহুম মাহফুজুল হায়দার চৌধূরী রোটন তার রাজনৈতিক জীবনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দলকে এগিয়ে নিয়ে গেছেন। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। বখতিয়ার সাঈদ ইরান মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য যে, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে (ফুসফুস বা পাকস্থলীর ক্যানসার) আক্রান্ত ছিলেন। তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি চট্টগ্রাম জেলার রাউজানের বাসিন্দা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর গতকাল শনিবার ১০ অক্টোবর সকাল ৭টায় ভারতের কলকাতার একটি হাসপাতালে তাঁর মৃত্যুবরন করেন।
১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















