১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট শব্দে বিস্ফোরণ

  • আপডেট: ১০:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • 8

আন্তর্জাতিক ডেস্ক | সূর্যোদয় : আবারো সৌদি আরবের বিমানবন্দরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। শনিবার ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়ার পর সেখানে এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্সকে দ্রুত ছুটে যেতে দেখা গেছে বলে জানিয়েছে রয়টার্স। বিমানবন্দরের কিছু অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে—এমনটাই জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী ও বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিরা। সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা বেড়ে যাওয়ার মধ্যেই শনিবারের এই ঘটনাটি ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে এর আগেও দুবার হামলা চালানো হয়েছে। সেসব ঘটনায় চারজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন এবং একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার বিষয়ে মন্তব্যের অনুরোধে সৌদি সরকারের মিডিয়া অফিস এবং সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি। ফ্লাইট ট্র্যাকিং সাইট ‘ফ্লাইটরাডার২৪’-এর তথ্যানুযায়ী, রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য গন্তব্যে ঘুরিয়ে দেওয়া হয়েছিল অথবা বাতিল করা হয়েছিল;।এক পর্যায়ে কেবল একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা যায়। বিমানবন্দর কর্তৃপক্ষ যাত্রীদের পরামর্শ দিয়েছে যেন তারা বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেন। ইতিহাদ এয়ারওয়েজ এবং কাতার এয়ারওয়েজ তাদের নিজ নিজ কেন্দ্র (হাব) ও রিয়াদের মধ্যে চলাচলকারী একাধিক ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে কিছু ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত সোমবার পর্যন্ত কার্যকর থাকবে। বৃহস্পতিবার ও সপ্তাহের শুরুর দিকে হুথি বিদ্রোহীদের হামলার কারণে বেশ কয়েকটি বিমান সংস্থা সৌদি রাজধানীতে তাদের পরিষেবা স্থগিত বা বাতিল করতে বাধ্য হয়েছিল। শনিবার পুনরায় বিস্ফোরণের ঘটনাটি এমন সময় ঘটল যখন রিয়াদে বড় ধরনের জ্বালানি ও বিনিয়োগ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সর্বাধিক পঠিত

আবারো রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট শব্দে বিস্ফোরণ

আবারো রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে বিকট শব্দে বিস্ফোরণ

আপডেট: ১০:০৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬