চট্টগ্রাম ব্যুরো | সূর্যোদয় : চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাটের স্টেশন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন আলালের বিরুদ্ধে দৈনিক সূর্যোদয়ে সংবাদ প্রকাশের পর বদলি হলেন তিনি। তার স্থানে বদলি হয়ে এসেছেন চৌকস কর্মকর্তা সুরজিত চৌধূরী। গত ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার দৈনিক সূর্যোদয়ে করেরহাটের স্টেশন কর্মকর্তা আলালের সহযোগিতায় প্রতিদিন অর্ধকোটি টাকার কাঠ পাচার শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, চট্টগ্রাম উত্তর বনবিভাগের করেরহাটের স্টেশন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিনকে টাকা দিয়ে ম্যানেজ করে উত্তর ফটিকছড়ির সংরক্ষিত বনাঞ্চলের নানা প্রজাতির গাছ দিনভর কেটে রাতভর সড়ক পথে পাচারের মহোৎসব চলে আসছিলো। ফটিকছড়ির ৫টি রেঞ্জ অফিসের আওতায় ১৫টি বনবিট থেকেই একযোগেই এই কাঠ পাচারের মহোৎসব চলে। পাচার হওয়া কাঠের থাকতো না কোনো বৈধ কাগজপত্র। করেরহাটের স্টেশন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন ও তার সিন্ডিকেটকে প্রতি গাড়ীতে ৫০ হাজার টাকা প্রদান করলেই অবৈধ কাঠবাহী ট্রাক বিনা বাধায় নির্দিষ্ঠ স্থানে পৌঁছে যায় তার ষ্ঠেশনের উপর দিয়ে। করেরহাটের স্টেশন কর্মকর্তা মোঃ আলাল উদ্দিন যোগদানের পর থেকেই অসহনীয় দুর্নীতির মাধ্যমে বিরান ভূমিতে পরিণত করেছে সংরক্ষিত এই বনাঞ্চল। বৈধ কাঠের গাড়ী আড়ালে অবৈধ কাঠের গাড়ী নির্দিষ্ঠ স্থানে পৌছে দিতে তিনি একটি নিজস্ব সিন্ডিকেট তৈরি করেন। অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম উত্তর বন বিভাগের করেরহাট বনাঞ্চলগুলোতে দুর্নীতি ও অনিয়মের অন্যতম প্রধান ধরন হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল হতে অবৈধভাবে কাঠ সংগ্রহ ও পাচার। এর ফলে একদিকে যেমন বন উজাড় হয়ে আসছিলো, তেমনি সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছিলো।
০২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:



















